চিলাদী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের দরপত্র আহ্বান
অবশেষে নোয়াখালীর সেনবাগ উপজেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান চিলাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য নতুন করে একটি ভবন নির্মাণ করা হবে। ইতোমধ্যে ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে স্থানীয় সরকার প্রকৌশাল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃপক্ষ। মোট ৩৭ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে নতুন এ ভবন নির্মাণ করা হবে। সেনবাগ উপজেলা এলজিইডি কর্তৃপক্ষ ইতোমধ্যে জাতীয় পত্রিকার বিজ্ঞপ্তি প্রচারের মাধ্যমে দরপত্র আহ্বান করেছে। বিষয়টি সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি’র) উপজেলা প্রকৌশলী মীর হোসেন নিশ্চিত করেছেন।
|